সাম্প্রতিক
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি নুরের, বললেন ‘সুযোগ দিলে ভয়ংকর বিপর্যয়’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের রাষ্ট্রপতি ভবনের ডিম–মুরগির-সবজির দাম বাড়তি, বাজারে হাঁসফাঁস ক্রেতার ‘হিট আইল্যান্ডে’ পরিণত হচ্ছে ঢাকা, কী উদ্যোগ নিচ্ছে সরকার ‘ক্রেজি পিল’ ইয়াবায় বিপর্যস্ত বাংলাদেশ, বাড়ছে আসক্তির ঝুঁকি রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী রাজধানীর সড়কে এআই ক্যামেরার ‘অদৃশ্য চোখ’, কোন অপরাধে কত জরিমানা হোটেল রুম নোংরা ও জরিমানার অভিযোগ, জেমসের দাবি—‘এটা কোনো বিষয়ই না’ আর্জেন্টিনার পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, আরও যারা শাস্তি পেলেন
Skip to content

পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে  ষড়যন্ত্র চলছে…. সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষ পিআর পদ্ধতি বুঝে না। পুর্বে যে পদ্ধতিতে মানুষ ভোট দিতে অভ্যস্ত, সে পদ্ধতিতেই ভোট দিবে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। আর যারা নির্বাচন নিয়ে বিরোধিতা করছেন তারা গণতন্ত্রের শত্রু।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ১২ টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

টুকু বলেন, ভিপি নির্বাচন ও জাতীয় নির্বাচন এক কথা নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি দল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি কে প্রত্যাখ্যান করেছেন। কোন অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না। সরকার ঘোষিত সঠিক সময়েই নির্বাচন হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা বলতে চাই আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যাতে এই টাঙ্গাইলে কোন সন্ত্রাস না থাকে, কোন চাদাবাজি না থাকে, কোন নৈরাজ্য না থাকে। সকলে মিলে নিরাপদ টাঙ্গাইল গড়তে চাই এবং উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী এর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব সহ সদর উপজেলার ১২টি ইউনিয়নে তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।