সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা

শোবিজে এই সময়ে সবচেয়ে আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ২০২২ সালে এই দিনে (২২ জানুয়ারি) গাঁটছড়া বেঁধেছিলেন তারা। তাই ক্যালেন্ডারের হিসেব গুণে আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী।

জীবনের এই স্মরণীয় দিনটিকে নিয়ে পরী ও রাজ দুজনই ফেসবুকে নিজেদের অনুভূতি শেয়ার করেন।

পরীমণি বিয়ের ভিডিওর এক অংশ পোস্ট করে সঙ্গে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’

অন্যদিকে শরিফুল রাজ সমূদ্র সৈকতে পরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘প্রিয়,গত এক বছর আমরা দারুণভাবে কাটিয়েছি। এমন কিছু স্মৃতি ছিল যা ভোলার মত না। যেগুলো আমার আত্মার সঙ্গে মিশে আছে। প্রতিদিন আমরা একসঙ্গে জীবন পাড়ি দিচ্ছি। শুভ বিবাহবার্ষিকী।’

বিয়ের প্রথম বছরে পরীর কোলে আসে নতুন অতিথি। তাদের পুত্র সন্তানের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।\

—ইউএনবি