সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নজরুলের ‘আলতা স্মৃতি’ অবলম্বনে ‘আলতা রাঙা’

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভোন, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ অনেকে। নাটকটি প্রচার হবে ২৭ আগস্ট রাত ৯টায়। নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক মাহফুজা আক্তার জানান, বনেদি বাড়ির তরুণী শবনম ও তার সখীরা ছোটাছুটি করে খেলছে। এক তরুণ লাঠি হাতে অদূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তার কোমরে বাঁশি। শবনম সখীদের বলে একটা গান গাইতে। তখন শবনমের সখি লাঠিয়ালকে ডেকে এনে বাঁশি বাজাতে বলে। লাঠিয়াল কোমর থেকে বাঁশি বের করে ‘মোর প্রিয়া হবে এসো রানি’ গানটার সুর ওঠায়। এভাবেই এগুতে থাকে নাটকের কাহিনি।