মোল্যা রেজাউলের মিথ্যাচারে বন উপদেষ্টার অর্জন ম্লান
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মোল্যা রেজাউল করিম। দুর্নীতির বরপুত্র এই কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত শুরু করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে...


