Skip to content

Category: জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠে উত্তাপ

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনে রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর ২৪৩ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বেশ জমে...

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা সংশোধনের দাবি আখতার হোসেনের

রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নির্বাচন কমিশনের বিধি-নিষেধের সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য...

রংপুর সদর-৩ আসনে  গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত বিএনপির প্রার্থী সামু

রংপুর ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। তিনি দলীয়...

জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে ১১ দলীয় জোট প্রার্থী সর্মথনে মহিলা জামায়াতের দাঁড়িপাল্লার বিশাল নির্বচনী মিছিল

রংপুর ব্যুরো: আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের...

রংপুর সদর আসনের বিএনপি প্রার্থীর অভিযোগ জামায়াত প্রার্থী বোরকা বানিয়েছে, নকল ব্যালট ছাপিয়েছে

রংপুর: রংপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ডুপ্লিকেট ব্যালট ছাপিয়ে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন একই আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু।সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে...

কমলগঞ্জে আনসার ও ভিডিপির নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত...

রংপুর ৬৬ পদাতিক জিওসির কুড়িগ্রামে হেলিকপ্টারে মহড়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে  বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশপথে বিশেষ মহড়ার অংশ হিসেবে...

জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে : ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে যে, “দাঁড়িপাল্লা...

মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ। মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, তাঁর রাজনীতি মানুষের কল্যাণকেই প্রাধান্য দেয়। শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।...

 নড়াইল – ২ বিদ্রোহী প্রার্থীর চাপে কোনঠাসা বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী

নড়াইল প্রতিনিধি ঃ আওয়ামী লীগ বিহীন ত্রয়োদশ সংসদের নির্বাচনী মাঠে বিরাজমান ভিন্ন প্রেক্ষাপটে সংঙ্গত কারনে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও নড়াইলের দুটি আসনে প্রকট অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপির এবারের সুযোগকে কাজে লাগাতে...

রংপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত-বিএনপি প্রার্থীকে শোকজ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুর-১ আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও বিএনপির প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির চেয়ারম্যান ও রংপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ)...

কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীেআলহাজ্ব শওকতুল ইসলাম শকুর পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন প্রবাসী বিএনপি নেতারা। বিশেষ করে বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার উপদেষ্ঠা, সভাপতি, সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা কুলাউড়ার প্রবাসী বিএনপি নেতাদের মধ্যে অনেকেই দেশে এসে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই লক্ষ্য, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। এই ধারাবাহিকতায় গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ ও প্রচারণা করেন। প্রচারণায় অংশ নেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্ঠা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, সংগঠনের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী,  যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত সোহেল, সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য প্রবাসী খন্দকার আব্দুল করিম নিপু, সংগঠনের সার্বিক ও কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজু, প্রবাসী ফখরুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল মোমিন, আয়াস আলীসহ আরও অনেকে। প্রবাসী বিএনপি নেতাদের এই সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা কুলাউড়ায় নির্বাচনী পরিবেশকে আরও গতিশীল করে তুলেছে। স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ও সমর্থন বিএনপির নেতাকর্মীদের নতুন উদ্যমে কাজ করতে উৎসাহিত করছে, যা আগামী দিনে ধানের শীষের পক্ষে শক্তিশালী জনমত গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। প্রচারণার সময় তরুণ, যুবক, বৃদ্ধ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরা হয়। অনেকেই নেতাদের আশ্বস্ত করেন যে, দেশের কল্যাণে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে তারা ধানের শীষে ভোট দেবেন। গণসংযোগ শেষে সাংবাদিকদের বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন অগ্রগতি হবে। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকেই মাঠে নামতে হবে। ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের পাশে থেকে ধানের শীষের পক্ষে জনমত গঠন করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম একজন যোগ্য প্রার্থী। জনগণের প্রত্যাশা পূরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বই পারে কুলাউড়াকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। প্রবাসী বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসে বসে থাকা সম্ভব নয়। ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম  শকুর বিজয় নিশ্চিত করতে প্রবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।” যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, বলেন, নি:সন্দেহে এবার বিএনপি সরকার গঠন করবে, তারুন্যের অহংকার...