Skip to content

LIVE 61'
Sweden
2-1
Tunisia
Source: ESPN

সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের

 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিক্রিয়ায় মাইকেল মিলার বলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইইউর একটি গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসন, মানবিক সহায়তা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে পারস্পরিক সহযোগিতা জোরদার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে, একই দিনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এনএনবাংলা/পিএইচ