সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

ঘুসসহ আটক লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার

ছবিঃ সংগৃহীত

জমির সীমানা নির্ধারণ ও নামজারি  করে দেওয়ার কথা বলে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকা লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ঘুষের প্রথম কিস্তির ১ লাখ টাকা গ্রহণ করার সময় দুদকের একটি বিশেষ দল ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। 

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আজ গণমাধ্যমকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, মো. মনিরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে একটি নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) গ্রহণ করেন। এরপর ওই সম্পত্তির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং স্কেচম্যাপ তৈরির প্রয়োজনীয় দাপ্তরিক কাজের জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি আবেদন জমা দেন।

আবেদনের পর প্রায় ছয় মাস ধরে ভুক্তভোগী মনিরুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলে ক্রমাগত যোগাযোগ করলেও তার কাজটি সম্পন্ন করা হয়নি। একপর্যায়ে তাকে উক্ত কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করতে বলা হয়। তখন সার্ভেয়ার আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার চূড়ান্ত বিনিময়ে ভুক্তভোগীর কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন।

উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী মনিরুল ইসলাম বিষয়টি লিখিতভাবে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানান এবং আইনি সহায়তার অনুরোধ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ টিম আজ ফাঁদ পেতে লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘুষের প্রথম কিস্তি হিসেবে নগদ ১ লাখ টাকা নেওয়ার সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে অবরুদ্ধ ও আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটককৃত সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে।

এনএনবাংলা/ইএস