Skip to content

Upcoming
Brazil
0-0
Norway
Source: ESPN

শীর্ষ খবর

কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ২দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিন্দু ধর্মালম্বীদের কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে ২ দিন বন্ধ থাকছে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন। এ তথ্য নিশ্চিত করেছেন স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ৩ সংগঠন কালীপূজা বা শ্যামাপূজায় রবিবার...

রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন

রাজধানীর মিরপুরে শনিবার রাতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জাসিম।...

সহকর্মীকে চড়-থাপ্পড়: সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিবকে চড়-থাপ্পড় মারার জেরে আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যে রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত অর্থনীতি: বিশ্লেষকরা

চলমান রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষ দেশের অর্থনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে ২৮ সেপ্টেম্বর থেকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট সরকারকে পদত্যাগের জন্য চাপ...

রাজশাহীতে বিএসএফের গুলিতে কিশোর নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সমিরুল ইসলাম ওরফে সামিউল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সমিরুল ইসলাম ওরফে...

আগামী নির্বাচনের পর স্থিতিশীলতা ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে: আশা চীনা রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণই নির্ধারণ করবেন। তিনি যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর...

পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

মূল বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশ ও পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার,...

৪৮ ঘণ্টার অবরোধ: সিরাজগঞ্জে ট্রাকে আগুন

সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুরগির খাবার বহনকারী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার...

সড়কে নিয়মিত যান চলাচলের মধ্য দিয়ে চলছে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন

বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। চলমান অবরোধ আগামীকাল (১০ নভেম্বর) সকাল ৬টায় শেষ হবে। উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহনের উপস্থিতি স্বাভাবিক বলে মনে...

কুড়িগ্রামে ১৪০ একর জমিতে হচ্ছে কৃষিবান্ধব বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্র

কুড়িগ্রামে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে ১৪০ একর জমিতে তৈরি হচ্ছে দেশের প্রথম কৃষিবান্ধব বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই সৌরবিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদন হবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। যা কৃষিখাতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে...

ঢাকায় ১১২ মামলায় ১০ দিনে গ্রেপ্তার ১৬৩৬ জন : ডিএমপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১০ দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১১২টি মামলা হয়েছে। এছাড়া ৬ নভেম্বর (সোমবার) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীসহ...

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ১১ নভেম্বর

আগামী ১১ নভেম্বর (শনিবার) মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তারা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছেন। সরকারি সূত্রে জানা গেছে,...