নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। ঘোষণাপত্র বাতিল করে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি’র ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯(১) এর (৩)(ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা অনুযায়ী পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।



আরও পড়ুন
একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর
বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকারীদের বিচার হবে, প্রত্যাশা বাংলাদেশের
সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের