অনলাইন ডেস্ক:
চলতি বছর ঈদুল ফিতর ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এর ফার্স্টলুক, পোস্টার ও টিজার। মুক্তিকে সামনে রেখে জোরেশোরে চলছে প্রচার। তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো সিনেমার প্রথম গান ‘জনম জনম’।
রোমান্টিক এই গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘির অনস্ক্রিন রসায়ন। টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১ লাখ ৮০ হাজার, আর লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-গীতিকার প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা, সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এছাড়াও সিনেমাটিতে রয়েছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ