মানিকগঞ্জের শিবালয়ে মধ্যরাতে একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ চালকের নাম তাবেজ খান (৪৫)। তিনি সদর উপজেলার বারাইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে। ঘটনার সময় তিনি মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাবেজ খানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসকরা তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, “দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় চালক গুরুতর দগ্ধ হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ