প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশ এখন গণতন্ত্রায়ণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, জাতির কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেব। গত কয় দিনে মানুষ যেভাবে ঈদের সময়ের মতো ট্রেন, বাস ও লঞ্চে করে গ্রামেগঞ্জে ছুটে গেছে ভোট দেওয়ার জন্য, তা সত্যিই আনন্দদায়ক। দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ মানুষও উচ্ছ্বসিত।
তিনি আরও জানান, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি স্থানে কেন্দ্রের বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা দ্রুততার সঙ্গে সমাধান করা হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ