সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে (Prince Andrew) গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে টেমস ভ্যালি পুলিশ (Thames Valley Police) তাকে গ্রেপ্তার করে। আজই তার ৬৬তম জন্মদিন।
পুলিশ জানায়, তিনি বর্তমানে হেফাজতে আছেন। একই সঙ্গে বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।
টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘গভীর মূল্যায়ন’ শেষে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখন একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখোমুখি হওয়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনো গ্রেপ্তার করা হয়নি।
ব্রিটেনের রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ