ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আজ রোববার সকাল ১০টার দিকে তিনি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের কাছে অব্যাহতিপত্র (পদত্যাগপত্র) জমা দেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপাচার্য ড. নিয়াজ আজ সকালেই শিক্ষামন্ত্রীর বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন এবং উপাচার্য পদ থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর সরকার কবে থেকে এটি কার্যকর করবে, সে অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। চিঠিতে ‘অব্যাহতিপত্র (পদত্যাগপত্র)’ হিসেবে বিষয়টি উল্লেখ রয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ