রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে থাকা বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে, এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ