সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঈদের ছুটি শেষে এক সপ্তাহের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
ঘোষিত স্কোয়াডে কোনো নতুন মুখ না থাকলেও আলোচিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো জায়গা পাননি। তিন গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
অন্যদিকে, সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকা ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম এবার দলে ফিরেছেন। একই সঙ্গে কোচ হাভিয়ের কাবরেরার দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, যিনি সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন।
বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড—
গোলকিপার: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ