রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুনে এখনও পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মৃতদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে অনুসন্ধান চলছেই। এছাড়া, একজন পুরুষ আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়েছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং বিস্তার রোধ করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ