১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, নতুন এই টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।
তিনি উল্লেখ করেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং কেনা হবে। একই সঙ্গে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেও জানান তিনি।
এছাড়া, বিমান সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদেশি পর্যটকদের কাছে দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ