সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংশ্লিষ্ট ব্যতীত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেকে কোনো পর্যটক আসা-যাওয়াও সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এ ছাড়া ৬ ও ৭ ফেব্রুয়ারি এই দুই দিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে রিসোর্ট মালিক সমিতিকে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করে সব ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এই বিষয় সাজেকের কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, তারা উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা পেয়ছেন এবং সমিতির আওতাধীন মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সব কটেজ-রিসোর্ট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি রাঙামাটির তিন উপজেলার কয়েকটি ইউনিয়নে ভোট হবে।
—ইউএনবি


আরও পড়ুন
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু
বিকেলেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে স্বস্তির বৃষ্টি