অনলাইন ডেস্ক :
তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালানোর সময় কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে অন্তত পাঁচ জন মারা গেছে। নতুন করে তালেবান শাসনের প্রথম দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুতুড়ে শহরে পরিণত হয়েছে অন্যান্য শহরগুলোও। রবিবার নিজেদের জয়ী দাবি করে যুদ্ধ শেষের ঘোষণা দেয় তালেবান। এবার সরকার গঠনের পরিকল্পনা করছে সংগঠনটি। চাইছে আন্তর্জাতিক স্বীকৃতি। জঙ্গিগোষ্ঠীটির উপনেতা মোল্লা বারাদার আখুন্দ হতে পারেন দেশটির নতুন প্রেসিডেন্ট।


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
গাজায় আশার আলো জাগালো একসঙ্গে ৩০০ জুটির বিয়ে
বিকেলেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে স্বস্তির বৃষ্টি