সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ফিলিস্তিনে শান্তি ও করোনামুক্তি চেয়ে প্রার্থনা

অনলাইন ডেক্স :

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

সকাল সাড়ে ৭টার কিছু আগে শুরু হয় মোনাজাত। ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে বাংলাদেশসহ বিশ্ববাসীকে করোনা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করা হয়।

এদিকে, বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাত শুরু হওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হয়। বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা।

সকাল ৮টায় শুরু হয় দ্বিতীয় জামাত। এরপর সকাল ৯টা অনুষ্ঠিত হয় তৃতীয় জামাত। এ ছাড়া ১০টা এবং পৌনে ১১টায় আরও দুটি জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাজধানীজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।