দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে দুপুরের মধ্যে দেশের আট জেলায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৮ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় যে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এনএনবাংলা/এফএস
