সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে /ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, সকাল ৭টার দিকে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টসকর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য আরেকজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টসকর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানীতে গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধবনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন পোশাকশ্রমিক মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুইজনের বিষয়ে জানতে পেরেছি। কিন্তু স্থানীয় কেউ কেউ বলছেন তিনজন ছিল। তিনি বলেন, এখন পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। ফলে সড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।