সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান জানানোর প্রচলিত রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশন চলাকালে এ সিদ্ধান্তের কথা জানান স্পিকার। তিনি বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, অধিবেশন চলাকালে কক্ষে প্রবেশ, আসন গ্রহণ কিংবা কক্ষ ত্যাগের সময় সদস্যদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা আছে। তবে অষ্টম সংসকে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি তিনি পুনরায় পর্যালোচনা করে দেখেছেন। অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি-সংক্রান্ত স্থায়ী কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছিল, যা পরে সংসদে বিবেচিত ও অনুমোদিত হয়। ওই সংশোধনীর অংশ হিসেবেই ২৬৭(১) ধারা থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

এর ভিত্তিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি আর নেই, তাই এখন থেকে সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই রীতিটি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা ‘শিরকের কাছাকাছি’ চলে যায়। তখন স্পিকার জানান, বিষয়টি কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে পরে সংসদকে অবহিত করা হবে।

এনএনবাংলা/পিএইচ