সাম্প্রতিক
আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ গ‍্যাস সরবরাহ কমার পর বেড়েছে লোডশেডিং নিট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির জাগরণ ঘটানোই আমাদের মহাপরিকল্পনা: রেজাউদ্দিন স্টালিন মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন নারীরা রাজধানীতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু
Skip to content

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি: ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা’

ছবি: নিউ নেশন মাল্টিমিডিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

চিঠিতে তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

চিঠির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এনএনবাংলা/