বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ফখরুল কন্যা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।
রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাবার রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরের অনুভূতি তুলে ধরেন তিনি।
ড. শামারুহ মির্জা লেখেন, “রাষ্ট্রীয় পদের চেয়েও তার কাছে বাবার পরিচয়ই সবার ওপরে। আজ আব্বু ঠাকুরগাঁও যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।”
পোস্টে শামারুহ মির্জা বলেন, রাষ্ট্রীয় পদ বা পরিচয়ের চেয়েও তাঁর কাছে বাবার পরিচয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাগরিক সংবর্ধনায় যোগ দিতে রোববার ঠাকুরগাঁও যাচ্ছেন তাঁর আব্বু। এ সময় বাবাকে খুব মনে পড়ছে বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তাঁদের কৃতজ্ঞতা ও ভালোবাসা ‘অন্তহীন’ বলেও উল্লেখ করেন শামারুহ।
তিনি লেখেন, কয়েক দিন আগে এক প্রতিবেদক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’ জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইজ অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’
অর্থাৎ, রাষ্ট্রপতি হন বা না হন, তাঁর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় তাঁর ‘আব্বু’ ও ‘নায়ক’।
এনএনবাংলা/এফএস
