সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সুনামির মতো ছড়িয়ে পড়ছে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক :

করোনার ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট সুনামির মতো ছড়িয়ে পড়েছে জানিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তবে তিনি আশাবাদী যে বিশ্ব ২০২২ সালে মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদানে যে লক্ষ্য নিয়েছিল বিশ্বের ১৯৪টি সদস্য দেশের মধ্যে ৯২টি দেশই তা পূরণে সক্ষম হয়নি।

আগামী জুলাইয়ের মধ্যে দেশের জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ডব্লিউএইচও এর পরিসংখ্যান অনুসারে, বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ১১ শতাংশ বেড়েছে।

টেড্রস বলেন, আমি অত্যন্ত উদ্বিগ্ন যে ওমিক্রন ডেল্টার মতো একই সময়ে আরও বেশি সংক্রমণযোগ্য ও সঞ্চালিত হওয়ার কারণে বিষয়টি সুনামির দিকে নিয়ে যাচ্ছে।

এটি ক্লান্ত স্বাস্থ্য কর্মীদের এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচুর চাপ সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।

ডব্লিউএইচও এর সাপ্তাহিক মহামারি সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন সম্পর্কিত ‘সামগ্রিক ঝুঁকি’ ‘খুব বেশি’। এটি সামঞ্জস্যপূর্ণ প্রমাণ উদ্ধৃত করে জানিয়েছে যে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় এটির সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।