সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কভিড জরুরি অবস্থার অবসান হলো যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার কোভিড জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার আনুষ্ঠানিক ইতি টেনেছেন। গত তিন বছরেরও বেশি সময় ধরে বহাল থাকা এই জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে দেশের জনগণকে বিশেষ সেবা দেয়ার প্রচেষ্টা চালানো হয়। কোভিডে দেশটিতে ১০ লাখেরও বেশি লোক মারা গেছে। বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাইডেন কংগ্রেসে পাশ করা আইনে স্বাক্ষর করেছেন যা কোভিড ১৯ মহামারি সংক্রান্ত জাতীয় জরুরি স্বাস্থ্য অবস্থার অবসান ঘটাবে। হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, টাইটেল ৪২ নামে পরিচিত আইনটির ব্যবহার আগামী ১১ মে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে তখন থেকে কোভিড পরীক্ষার জন্যে ব্যাপক তহবিল সরবরাহ, বিনামূল্যে টিকা দেয়াসহ অন্যান্য জরুরি সেবাগুলো বন্ধ হয়ে যাবে। তবে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি থেকে মুখ ফিরিয়ে নিলেও বাইডেন প্রশাসন ভাইরাসটির নতুন কোন রূপ মোকাবেলায় ইতোমধ্যে পরবর্তী প্রজন্মের ভ্যাকসিনসহ অন্যান্য পদক্ষেপ নিয়ে কাজ করছে। প্রশাসনের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, প্রজেক্ট নেক্সটজেন সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে পরবর্তী প্রজন্মের টিকা ও চিকিৎসার দ্রুত উন্নয়নকে প্রসারিত করবে।