সাম্প্রতিক
Skip to content

১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের

ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ১৯৬৭ সালের পর ‘সবচেয়ে বড় সামরিক অভিযান’ চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী।

পশ্চিম তীরে বড় পরিসরে এ অভিযান চালানোর পরিকল্পনা পর্যালোচনা করেছেন তিনি। একই সঙ্গে হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার পর পশ্চিম তীরে পূর্ণাঙ্গ অবরোধ কার্যকরের ঘোষণাও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর আল-জাজিরার।

নেতানিয়াহু বলেন, পশ্চিম তীরে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা তিনি পর্যালোচনা করেছেন। ১৯৬৭ সালের পর এ ধরনের অভিযান নজিরবিহীন হবে। তবে অভিযানটি ঠিক কখন শুরু হবে, সেই সময় নির্ধারণ করবে ইসরায়েল।

এর আগে পশ্চিম তীরের হেবরনে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর দুই সেনাও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

এই ঘটনার পর পশ্চিম তীরে অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তবে প্রস্তাবিত সামরিক অভিযানের সময়সূচি ও বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাননি তিনি।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। একই সময়ে সিরিয়ার গোলান মালভূমি ও মিসরের সিনাই উপদ্বীপও দখল করে দেশটি। সিনাই উপদ্বীপ পরে মিসরের কাছে ফিরিয়ে দেওয়া হলেও গোলান মালভূমি এখনো ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

এনএনবাংলা/