বঙ্গোপসাগরে এক লঘুচাপের মধ্যে আরেকটির শঙ্কা: আবহাওয়া অফিস

অক্টোবরের শেষে এসে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা দেখা যাচ্ছে। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশে সাময়িকভাবে আংশিক মেঘের দেখা মিলতে পারে এবং দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের ও রাতের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। নতুন লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।.
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।
এনএনবাংলা/এনজেড
