ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজারের বেশি যাত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে ১৪৪টিতে দাঁড়িয়েছে। গত ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানান।
তিনি জানান, বাতিল হওয়া ১৪৪টি ফ্লাইটের মধ্যে ৬৭টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।
কাওছার মাহমুদ আরও জানান, গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল হওয়া এসব ফ্লাইটের যাত্রীসংখ্যা ২২ হাজার ২১ জন। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।
এনএনবাংলা/
