সাম্প্রতিক
আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব উপকূলে জমকালো দুর্গাপূজায় প্রশংসা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে ৩ কঠিন পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা কানাডায় নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশির কারাদণ্ড লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত
Skip to content

সৌদির রাজধানী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আকাশে হুতির ছোড়া সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আল জাজিরার খবরে এ তথ্য তুলে ধরা হয়।

এ ঘটনার আগে রাজধানী রিয়াদসহ দেশটির নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে তিনটি অঞ্চলেই বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, রাজধানী রিয়াদের দিকে হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পৃথক পোস্টে জানায়, জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসিরে সতর্কবার্তা জারি করা হয়েছে। সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ পরে জানায়, তিনটি অঞ্চলেই বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে এবং ভিড় জমানো বা ছবি-ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথাও জানিয়েছিল।

এনএনবাংলা/এনজেড