সাম্প্রতিক
আজ থেকে আবারও রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব উপকূলে জমকালো দুর্গাপূজায় প্রশংসা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যে ৩ কঠিন পরীক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ১৯৬৭’র পর সবচেয়ে বড় ‘সামরিক অভিযানের’ প্রস্তুতি ইসরায়েলের তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি কক্সবাজারে এবার হোটেলে আগুন, আতঙ্কে সৈকতে ছুটলেন পর্যটকরা কানাডায় নারীকে পাচার ও ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশির কারাদণ্ড লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত
Skip to content

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪০ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, (ইনসেটে তার ভাই আনিসুজ্জামান চৌধুরী)। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির প্রায় ২৪০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। অর্থ পাচার, আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) আবেদন করার পর আদালত এ আদেশ দেন।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের রিজেন্টস পার্কের কাছে অবস্থিত ফ্ল্যাটটির মূল্য ১৫ মিলিয়ন পাউন্ড। সম্পত্তিটির মালিকানা হস্তান্তর ও বিক্রির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী আইনে এটিকে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।

এনসিএর তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আনিসুজ্জামান তার ‘রনি ৪২ লিমিটেড’ কোম্পানির নামে ২০১৩ সালে ১২ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডে ফ্ল্যাটটি কেনেন। পরে তদন্ত এড়াতে ও প্রকৃত মালিকানা আড়াল করতে ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র ১ পাউন্ডের বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে এটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে তদন্তে ফ্ল্যাটটির নিয়ন্ত্রণ তার স্ত্রী ও দুই মেয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনার তথ্য উঠে আসে।

আদালতে আরও বলা হয়, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। বিচারপতি কারেন স্টেইন বলেন, সম্পত্তিটি অবৈধ অর্থে কেনা হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যথেষ্ট যুক্তিসংগত ভিত্তি রয়েছে।

আনিসুজ্জামানের আইনজীবীরা সম্পত্তি জব্দের আবেদনের বিরোধিতা করেননি। তবে ফিন্যান্সিয়াল টাইমসকে আনিসুজ্জামান বলেন, আইনি পরামর্শের ভিত্তিতে তিনি এই আবেদনের বিরোধিতা করেননি। তার দাবি, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত নন এবং এনসিএ দেওয়ানি মামলা করলে তিনি আইনগতভাবে লড়বেন।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা শুরু করে অন্তর্বর্তী সরকার। এনসিএর তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের বিদেশি সম্পদের মূল্য প্রায় ২৯৫ মিলিয়ন ডলার।

এর আগে, ২০২৫ সালের জুনে যুক্তরাজ্যের এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রায় ১৮৫ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করে। আনিসুজ্জামান তার ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কথা অস্বীকার করলেও যুক্তরাজ্যের তদন্তকারী সংস্থাগুলো পরিবারের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এনএনবাংলা/