সাম্প্রতিক
কক্সবাজারে ডিএনএ ল্যাব নেই, ১০ মরদেহ হস্তান্তরে সময় লাগবে দুই সপ্তাহ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া, ঘটনার ব্যাখ্যা দিলেন ইশরাক রুপালি গিটার ফেলে চলে গেছেন আইয়ুব বাচ্চু, আজও অমলিন তার গান একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট ফ্রান্স-স্পেনের মতো বিক্ষোভে উত্তাল ইতালি ও পর্তুগাল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে আপাতত ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে না

ছবি কোলাজ: নিউ নেশন অনলাইন

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ টাকার বেশি কর আপাতত দিতে হচ্ছে না। এ অর্থ আদায়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (১৮ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক গ্রামীণ কল্যাণের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

আদেশের পর তিনি গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। রায়টি সঠিক কি না, তা নির্ধারণ করবেন আপিল বিভাগ। চূড়ান্ত শুনানিতে রায়ের যথার্থতা নির্ধারণের আগে এনবিআরকে কর আদায়ের যে অতিরিক্ত নির্দেশ দেওয়া হয়েছিল, সেটির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। আদালত সেই আবেদন গ্রহণ করে স্থগিতাদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর আদায়ের নির্দেশনার কার্যকারিতা স্থগিত থাকবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট আবেদন খারিজ করে রায় দেন। পরে ১২ অক্টোবর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এনবিআরকে ডিমান্ড নোটিশ জারির মাধ্যমে অবিলম্বে বকেয়া কর আদায়ের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ আজাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরে গ্রামীণ কল্যাণের কাছে মোট ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা কর দাবি করেছে এনবিআর।

এর মধ্যে ২০১২-১৩ করবর্ষে ১৮৯ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৪৬৬ টাকা, ২০১৩-১৪ করবর্ষে ১৩২ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ১২ টাকা, ২০১৪-১৫ করবর্ষে ১১৪ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৭৪ টাকা, ২০১৫-১৬ করবর্ষে ১১৫ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৬২৫ টাকা এবং ২০১৬-১৭ করবর্ষে ১১৫ কোটি ৬৩ লাখ ১ হাজার ৬৯৩ টাকা দাবি করা হয়েছে।

আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই কর আদায়ের নির্দেশ কার্যকর হচ্ছে না। ফলে গ্রামীণ কল্যাণের কাছে এনবিআরের দাবিকৃত বিপুল অঙ্কের কর আদায়ের বিষয়টি আপাতত স্থগিত থাকছে।

এনএনবাংলা/