সাম্প্রতিক
Skip to content

৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার আদালতের দুই বিভাগের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা জরুরি দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণের ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর উচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালিত হবে না। এরপর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় টানা কয়েক দিন আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, দাপ্তরিক কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ১৭ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের দপ্তর খোলা রাখা হবে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতোই দাপ্তরিক কার্যক্রম চলবে।

এনএনবাংলা/ইএস