সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। মামলার বাদীপক্ষের সঙ্গে আপসনামা দাখিল এবং বাদী আদালতে হাজির হয়ে জামিনে কোনো আপত্তি নেই বলে বক্তব্য দেওয়ার পর আদালত এ আদেশ দেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেন।

আদালতে বাদীর বক্তব্য

মামলার বাদী ও মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আদালতে উপস্থিত হয়ে জানান, সন্দেহের বশে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও ওবায়দুর রহমানকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছিল।

আদালতে দাখিল করা আপসনামা অনুযায়ী, প্রথম পক্ষ এস এম মাসুম বিল্লাহ এবং দ্বিতীয় পক্ষ আব্দুল হামিদ মোড়লের মধ্যে এ আপসনামা স্বাক্ষরিত হয়। আব্দুল হামিদ মোড়ল গাজী নজরুল ইসলামের স্বজন।

আপসনামায় বলা হয়েছে, মরিয়মের সঙ্গে জি এম নজরুল ইসলামের বিয়ে হয়েছিল। বিয়ের পর নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে মরিয়ম দ্বিতীয় স্ত্রী হিসেবে সদ্ভাব বজায় রেখে সংসার পরিচালনা করে আসছিলেন।

আত্মহত্যার ঘটনায় মামলা

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মেয়ের জামাইয়ের বাসায় আত্মহত্যার ঘটনা ঘটায় সন্দেহের বশে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

প্ররোচনার প্রমাণ না পাওয়ার দাবি

আপসনামায় উল্লেখ করা হয়েছে, পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে মরিয়মের পরিবার নিশ্চিত হয় যে, গাজী নজরুল ইসলাম বা তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের কোনো প্ররোচনা কিংবা কার্যকলাপে রাগ বা অভিমানের কারণে মরিয়ম আত্মহত্যা করেননি।

এ কারণে গাজী নজরুল ইসলাম ও মাকসুদা ইসলাম আদালত থেকে জামিন পেলে বাদী বা তার পরিবারের কোনো আপত্তি থাকবে না বলেও আপসনামায় উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, জামিনের পর উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলবে। বিচারাধীন বিষয়ে উভয় পক্ষ নিরপেক্ষ থেকে বিচার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এনএনবাংলা/