সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি (ডানে) এবং তাঁর প্রয়াত পিতা আলি খামেনির শোকবার্তা সম্বলিত ব্যানার। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত সরে যেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম প্রকাশ্য বার্তা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

সোমবার দেওয়া এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ইরানি যোদ্ধাদের হামলার মুখে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। খুব শিগগির এই সাগরও মার্কিন উপস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হবে বলে দাবি করেন তিনি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চে তার ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হন। এরপর থেকে তাকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হয়েছিলেন বলে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে।

কূটনৈতিক তৎপরতায় কাতার

এদিকে যুদ্ধের অবসান ও উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে। কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছানো ওই প্রস্তাবে নির্দিষ্ট শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনা শুরুর কথা বলা হয়েছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর পরও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে এবং চলতি সপ্তাহে আরও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আশা রয়েছে।

এনএনবাংলা/