সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি

ছবি: এআই সাহায্যে তৈরি

সংবিধানে মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে আবারও গণভোট আয়োজনের কথা জানিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির তৃতীয় বৈঠকে এ অবস্থানের কথা জানানো হয়।

বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নিয়ে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে মতামত দেন। দুপুর আড়াইটায় শুরু হয়ে বৈঠকটি বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।

বৈঠক শেষে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি জানান, কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রয়েছে। এবারও যেহেতু মৌলিক পরিবর্তন আনা হবে, তাই আবার গণভোট আয়োজন করা হবে। এটি হবে সাংবিধানিক গণভোট।

বিশেষ কমিটি আশা করছে, আগামী বছরের শুরুতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংশোধন বিল পাস হবে। এ লক্ষ্যে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে বিলটি চূড়ান্ত করার কাজ চলছে।

বৈঠকে সাংবাদিকদের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন এবং বিরোধী দলকে কমিটির আলোচনায় যুক্ত করার আহ্বান জানানো হয়। জবাবে কমিটির পক্ষ থেকে বিরোধী দলকে অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানানো হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, সরকারি নিয়োগে বৈষম্য দূর করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও মতামত দেওয়া হয়। ভবিষ্যতে যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা না যায়, সে জন্য সংবিধানে কঠোর বিধান রাখার আহ্বানও জানানো হয়েছে।

এনএনবাংলা/