সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গুলশানে ৬১ লাখ টাকার বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৬৮৮ লিটার মদসহ মিন্টু চন্দ্র সূত্রধর (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার রাতে গুলশান-১ নম্বর এলাকার এনসিসি ব্যাংক ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসআরবি-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিক্রির উদ্দেশ্যে মদ মজুত

এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, মিন্টু চন্দ্র সূত্রধরসহ কয়েকজন পলাতক আসামি বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ গুদামজাত করে রেখেছিলেন। অভিযান চালানোর সময় ৩ থেকে ৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মিন্টুকে আটক করা সম্ভব হয়।

পরে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের সপ্তম তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে ৭৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা

এসআরবি জানিয়েছে, উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মিন্টু চন্দ্র সূত্রধরকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।

এনএনবাংলা/