সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ, অস্কারজয়ী সুসান সার‍্যান্ডনসহ গ্রেপ্তার শতাধিক

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করতে গিয়ে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সার‍্যান্ডন ও ‘হ্যাকস’খ্যাত অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মী গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এ বিক্ষোভ হয়।

ফিলিস্তিনপন্থী সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আয়োজনে শত শত মানুষ সেখানে অবস্থান নেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ ও ‘গণহত্যা থামাও’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। পরে রাস্তা অবরোধ করে অবস্থান অব্যাহত রাখায় একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।

নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১০৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আটক ব্যক্তির সংখ্যা ১০৪ বলে জানানো হয়েছে।

সুসান সার‍্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও লেখক গ্লেনন ডয়েলসহ সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তি বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভের পর হান্নাহ আইনবাইন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে তাদের গ্রেপ্তারের ঘটনাটি যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের দুর্ভোগের দিকে মনোযোগ আনে।

এনএনবাংলা/