রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দেশটির জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে আগের সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে কোনো নিয়মিত ফ্লাইট চলবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এদিকে, যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএনবাংলা/

