সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ত্বকের জেল্লা ১৫ মিনিটে ফিরে পান

কর্মজীবী নারীরা ত্বকের যত্ন নিতে সময় খুব কম পান। তবে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। সামান্য সময় ব্যয় করেই আপনি নিজের পরিচর্যা করে নিতে পারবেন। ঘুম না হওয়ায়, কাজের চাপ বেড়ে যাওয়ায় জীবনের উপর প্রভাব পড়ে। তার ছাপ দেখা যায় মুখের উপরও। মুখ ম্লান দেখায়, জেল্লা হারিয়ে যায়। তার সঙ্গে দূষণ রয়েছে। মুখের জেল্লা ফিরিয়ে আনতে জোর দিন রূপচর্চার রুটিনের উপর। এখন জেনে নিন ত্বকের যত্ন কেমন করে নেবেন।

দু’চামচ দুধ নিয়ে তার মধ্যে সামান্য কাঁচা হলুদ এবং এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালভাবে মুখে এবং গলায় লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। রাতে আর সকালে দু’বার এই ফেস প্যাক বা ফেস মাস্ক ব্যবহার করলেই ত্বকের উজ্জ্বল ভাব কয়েক গুণ বেড়ে যাবে। এই ফেস প্যাক কিংবা ফেস মাস্ক তৈরি করার জন্য কাঁচা দুধ মানে জাল দেওয়ার আগে যে দুধ থাকে সেটা ব্যবহার করতে পারলে ভাল। যদি কাঁচা দুধ না পান, তাহলে এমনি দুধ, দুধের সর, গুঁড়ো দুধ – সবই চলতে পারে। হলুদ হিসেবে কাঁচা হলুদ বেটে নিতে পারলে ভাল। না হলে হলুদ গুঁড়ো যা রান্নায় ব্যবহার করা হয়, সেটাও ব্যবহার করতে পারেন।

চালের আটার সাহায্যে মুখের কালচে ভাব দূর করা যায়। এর জন্য ১টি টমেটোর রস ফিল্টার করে তাতে ১ চা চামচ চালের আটা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন। এই পেস্ট তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এতে মুখের উজ্জ্বলতাও ফিরে আসে।

ত্বকের রোমকূপে জমে থাকা সকল নোংরা দূর করতে ব্যবহার করতে পারেন হলুদের প্যাক। একটি পাত্রে হলুদ বাটা নিয়ে তাতে গোলাপ জল দিন। এবার বেসন দিন। সামান্য পানি দিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক রোমকূপে জমে থাকা নোংরা বের করে দেয়। সঙ্গে গোলাপ জল ত্বকের পিএইচ মাত্রা ঠিক রাখে। তাই হলুদ, গোলাপ জল আর বেসন প্যাক ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।

এনএনবাংলা/এফএস