সাম্প্রতিক
Skip to content

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবো’মা বিস্ফো’রণ, আটক ১

ঢাবি ক্যাম্পাসে বিস্ফোরিত একটি ককটেলের অংশবিশেষ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসির মেট্রোরেল স্টেশন-সংলগ্ন মোড়, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একের পর এক হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনাগুলোতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপরই দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের ক্যাম্পাসে নিয়ে গিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, টিএসসি ও সিনেট ভবন ছাড়াও আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় এবং নীলক্ষেত তোরণের কাছে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, ‘বিস্ফোরণের সময় উপস্থিত জনতা দুজনকে আটক করলেও একজনকে থানায় হস্তান্তর করা হয়। মোট ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ করা করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এনএনবাংলা/