রাতে রাজধানীতে বাসে আগুন

ছবি: সংগৃহীত
রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল মেডিকেলের পাশে পার্কিং করা শ্রাবণ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান রহমান গণমাধ্যমকে জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে শ্রাবণ পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বাস পুড়ে গেছে।
এস আই আরও জানান, বাসের চালক হেলপার জানায় রাত ১১টা ২০ মিনিটের দিকে গাড়িটি ওখানে পার্কিং করে খেতে গিয়েছিল। পরে এসে দেখে বাসটি দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে কে বা কারা এই বাসটিতে আগুন দিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।
এনএনবাংলা/এনজেড
