সাম্প্রতিক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাতেই উপকূল পাড়ি দিতে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের বৈঠক মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ ট্রাম্পের বাসভবনের কাছে ‘ক্ষেপণাস্ত্রের মতো’ আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সব আরোহী
Skip to content

সাফে খেলতে ঢাকায় সবার আগে ভুটান

আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। টুর্নামেন্টে অংশ নিতে সবার আগে গতকাল বিকালে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দলটি।

আজ থেকে অনুশীলন শুরু করার পরিকল্পনা ভুটানের। বাংলাদেশ অবশ্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে তিনটায় খেলবে ভারত ও পাকিস্তান। দুই দলই ঢাকায় আসবে আজ। নেপাল ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না।

ভুটানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। গত বছরের ১০ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল স্বাগতিকেরা। সংস্কারের পর ওই ম্যাচ দিয়েই মাঠটিতে ফিরেছিল আন্তর্জাতিক ফুটবল। বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর প্রথম গোলও এসেছিল সেদিন।

এনএনবাংলা/এফএস