সাম্প্রতিক
Skip to content

চ্যাম্পিয়নস লীগ: সাত গোলের রোমাঞ্চ জিতল লিভারপুল

অ্যানফিল্ডে শুরুর ধাক্কায় যেন স্তব্ধ হয়ে যায় লিভারপুল। খেলার আধা ঘণ্টার মধ্যে ভিয়ারিয়ালের কাছে দুই গোলে পিছিয়ে পড়ে বিপদে পড়ে যায় আন্দোনি ইরাওলার দল।তবে খাদের কিনার থেকেই ঘুরে দাঁড়িয়ে অলরেডসরা মাঠ ছেড়েছে নাটকীয় এক জয়ে।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে আন্দোনি ইরাওলার দল। দুই গোল হজমের পর আলেক্সিস মাক আলিস্তের ও রোনাল্দ আরাউহোর হেডে বিরতির আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। পরে মাক আলিস্তেরের দ্বিতীয় ও ফ্লোহিয়ান ভিয়েৎসের গোলে জয় তুলে নেয় লিভারপুল।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ী দল থেকে এই ম্যাচে ছয়টি পরিবর্তন এনেছিলেন ইরাওলা। আলেক্সান্দার ইসাক, ব্র্যাডলি বারকোলা ও ফ্লোরিয়ান ভির্টৎসকে রেখেছিলেন একাদশের বাইরে। আর তাতেই শুরুতে ধাক্কা খায় লিভারপুল । ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন জর্জেস মিকাউতাদজে।রেনাতো ভেইগার লম্বা বল সামলাতে ভুল করেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আলিসনকে লক্ষ্য করে বাড়ানো তাঁর দুর্বল হেড কেড়ে নিয়ে গোল করেন  মিকাউতাদজে। এরপর নাথান সালিবার সহজ পাস ধরে ভিয়ারিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন সের্হি কার্দোনা।

দুই গোল হজমের ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে লিভারপুল।৩৬ মিনিটে কনস্তান্তিনোস সিমিকাসের কর্নার থেকে হেডে ব্যবধান কমান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। উজ্জীবিত  অলরেডসরা বিরতির ঠিক আগে এনগুমোহার চমৎকার চিপে পা ছুঁইয়ে সমতা ফেরান রোনাল্ড আরাউহো।

আক্রমণে জোর দিয়ে বিরতির আগে সমতাসূচক গোলও পেয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে ১৮ বছর বয়সি উইঙ্গার রিও নুগোমোহার দূরের পোস্টে বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেডে গোলটি করেন বার্সেলোনা থেকে ধারে আসা ডিফেন্ডার আরাউহো।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ডান দিক থেকে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন নুগোমোহা, আর প্রথম ছোঁয়ার শটে দলকে এগিয়ে নেন মাক আলিস্তের। ওই গোলের রেশ থাকতেই ব্যবধান বাড়ান ভিয়েৎস। বাঁ দিক দিয়ে শাণানো আক্রমণে কোডি গাকপোর পাস ডি-বক্সের মাঝামাঝি পেয়ে নিচু শটে গোলটি করেন জার্মান তারকা।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে নতুন নাটকীয়তার আভাস দেন ভিয়ারেয়াল ফরোয়ার্ড তানিতলুয়া। তবে বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেয়নি লিভারপুল। তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে আপাতত ১৯ নম্বরে আছে ভিয়ারেয়াল।

এনএনবাংলা/এনজেড