আফগানিস্তানের দাপটে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ।
শনিবার (১০ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।
দিনের শুরুতে তাইজুল ইসলাম ও নাঈম হাসান উইকেটে ছিলেন। নাঈম হাসান তাঁর অপরাজিত ৩৫ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে টাইগাররা।
দলের পক্ষে তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইসলাম ৬৭ ও লিটন কুমার দাস ৫৩ রান করেন। মুমিনুল হক করেন ৩৯, নাজমুল হোসেন শান্ত ২৯ রান এবং মেহেদী হাসান মিরাজ করেন ২৪ রান। শেষ ব্যাটার এবাদত হোসেন ৭ বল খেলেও রান করতে পারেননি।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। ইয়ামিন আহমাদজাই নেন ৩ উইকেট, ইসমত আলম ২টি এবং কাইস আহমেদ ১টি উইকেট পান।
প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করেছিল টাইগাররা। দ্বিতীয় দিন বাকী ২ উইকেটে ২৯ রান যোগ করতে পারে বাংলাদেশ।
এনএনবাংলা/এফএস
