সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ পুরুষ হকি দল

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে হকিতে সপ্তম স্থান অর্জন করে মিশন শেষ করেছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আসর শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই দুর্দান্ত এক আক্রমণে থাইল্যান্ডের রক্ষণ ভেঙে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টারের এই দ্রুততম গোলেই ম্যাচের চালিকাশক্তি নিজেদের কুক্ষিগত করে নেয় আমিনুলরা।

ম্যাচের দ্বিতীয় অর্ধেও আক্রমণের ধার বজায় রেখে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেনি বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নারের সুযোগ হাতছাড়া না করে নিখুঁত শটে বল জালে জড়ান আমিরুল ইসলাম। থাইল্যান্ড এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও বাংলাদেশের জমাট রক্ষণ তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এনএনবাংলা/এফএস