সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শ্রীলংকার কাছে হেরে, এশিয়ান কাপে সর্বস্বান্ত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ ও রুপার লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের পর লক্ষ্য ছিল অন্তত ব্রোঞ্জ পদক জয়। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারল না লিটন দাসের দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে পদকশূন্যই থাকতে হলো বাংলাদেশকে।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে। শুরুতেই ধস১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম তিন ব্যাটারই রানের খাতা খোলার আগেই ফিরে যান। ওপেনার সাইফ হাসান ৬ বল খেলে শূন্য রানে নুয়ান থুশারার বলে ক্যাচ দেন। পরের ওভারে তানজিদ হাসান মাত্র ২ বল মোকাবিলা করে থারিন্দু রত্নায়েকের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর অধিনায়ক লিটন দাসও প্রথম বলেই বোল্ড হন থুশারার বলে। মাত্র ৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় ১৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। হৃদয় ৬ বলে ১১ রান করে রত্নায়েকের দ্বিতীয় শিকার হন। ইমন কিছুটা সময় নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করলেও ২৬ বলে ২০ রান করে বিজয়কান্ত ভিয়াসকান্তের বলে আউট হন। এরপর মেহেদী হাসানও প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫০ রানে ৬ উইকেট।

এরপর ইয়াসির আলী ও রিশাদ হোসেন কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। রিশাদ ৫ বলে ১০ রান করে ফিরলেও ইয়াসির ১৬ বলে ২১ রান করেন। পরে নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান করে দলের রান একশর কাছাকাছি নিয়ে যান। তবে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে না পেরে শেষ পর্যন্ত ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুশারা ১৮ রানে ২ উইকেট, থারিন্দু রত্নায়েকে ১৮ রানে ২ উইকেট, বিজয়কান্ত ভিয়াসকান্ত ২৬ রানে ২ উইকেট এবং ওয়ানুজা সাহান ১৭ রানে ২ উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে বিপাকে পড়েছিল। বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র ২১ রানে ৪ উইকেট হারায় তারা। তবে পঞ্চম উইকেটে সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারার পর থারিন্দু রত্নায়েকের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা।

রত্নায়েক মাত্র ৩২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৩.১২। সাহান আরাচ্চিগে ৩৭ বলে ৩৩ এবং আশেন বান্দারা ২৪ বলে ১৮ রান করেন। শেষ দিকে দ্রুত রান তুলে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ১৯ রানে ২টি, সাইফ হাসান ২৮ রানে ২টি এবং মোস্তাফিজুর রহমান ৪৩ রানে ২টি উইকেট নেন। আল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

এনএনবাংলা/এনজেড