সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর

ছবি: নিউ নেশন অনলাইন

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের কৌশলগত মজুত থেকে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসে কয়েক ধাপে এসব জ্বালানি বিশ্ববাজারে সরবরাহ করা হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত জি-৭ নেতাদের জরুরি ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তত্ত্বাবধানে যৌথভাবে এই জ্বালানি বাজারে ছাড়ার বিষয়ে একমত হন নেতারা।

জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা নয়

বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জি-৭ নেতারা জানান, সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কোনো ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। জনগণের জন্য জ্বালানি তেলের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববাজারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেওয়া হবে।

ট্রাম্পের হুমকির পর জরুরি বৈঠক

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল বিদেশে রপ্তানি বন্ধের হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে উদ্বেগ তৈরি হয়। মূলত আমদানিনির্ভর ইউরোপীয় দেশগুলোকে তাদের কৌশলগত মজুত ব্যবহারে চাপ দেওয়ার অংশ হিসেবে ওয়াশিংটন এই অবস্থান নেয়।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ইউরোপের দেশগুলোও চাপে পড়ে। পরে ট্রাম্প ও মাখোঁর মধ্যে ফোনালাপের পর জি-৭ নেতাদের জরুরি বৈঠক আহ্বান করা হয়।

তাৎক্ষণিকভাবে মজুত ছাড়ার ঘোষণা

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইউরোপ তাদের বিপুল পরিমাণ মজুত থেকে তেল ও ডিজেল ছাড়তে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

অন্যদিকে মাখোঁ জানান, শোধনাগারগুলোতে জ্বালানি উৎপাদন বাড়ানো, সম্মিলিতভাবে ১০০ মিলিয়ন ব্যারেল জরুরি মজুত বাজারে আনা এবং সদস্য দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য বজায় রাখার বিষয়ে তাঁরা একযোগে কাজ করতে সম্মত হয়েছেন।

জি-৭-এর অন্য সদস্য দেশগুলো হলো যুক্তরাজ্য, জাপান, কানাডা, জার্মানি ও ইতালি। জোটের এই সম্মিলিত উদ্যোগের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ডিজেলের উচ্চমূল্য কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এনএনবাংলা/